৩৬ জুলাই বিজয় দিবসে শহীদদের স্মরণে শরীয়তপুরে নড়িয়া উপজেলার গণমাধ্যম কর্মী রক্তদান করলেন। 

মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর ০২ টায় নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজারে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দান করলেন।

গতবছর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে 'দ্যা ডেইলি গ্লোবাল নেশন' এর নড়িয়া উপজেলা প্রতিনিধি সোলায়মান খান রানা এই রক্ত দান করলেন।

তিনি বলেন গত বছর জুলাই আন্দোলনের শহীদেরা রক্ত দিয়ে এদেশকে স্বাধীনতা এবং স্বৈরাচার মুক্ত করেছেন তাদের স্মরণে এই রক্তদান করলাম। যখন শুনি ১ ব্যাগ রক্তের উছিলায় একটা মানুষের প্রান বেঁচে যাবে তখন আমি ১ ব্যাগ রক্ত দিতে কৌতহলি হয়ে উঠি। একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।একজন সুস্থ মানুষ প্রতি ৪ মাস পরপর রক্ত দান করতে পারে। নিজে রক্ত দান করুন এবং অন্যকে রক্ত দান করতে উৎসাহিত করুন। আলহামদুলিল্লাহ অষ্টম বারের মতো লাল ভালোবাসা বিনিময় করলাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024