সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর ত্রি বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। আগামী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
২আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রাথীদের নমিনেশন দাখিলের মধ্যে দিয়ে শেষ হয় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

৫ টি পদের বিপরীতে মোট ১৪ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষদিনে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।আগামী ৩আগস্ট মনোনয়নপত্র যাচাই  বাঁচাই শেষে ,প্রাথীদের  চূড়ান্ত তালিকা ও যেসব পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ।পাঁচটি পদের অনুকূলে সভাপতি পদে জি এম মইনউদ্দীন হিরু, মোফাচ্ছিলুল মাজেদ, সহ সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারন সম্পাদক পদে আতিউর রহমান, সহ সাধারন সম্পাদক পদে রাকিবুল ইসলাম, মাহিদুল ইসলাম রিপন ও অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে উপরোক্ত পদগুলির মধ্যে শুধুমাত্র সভাপতি ও সহ সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি প্রাথী থাকায় এই দুইটি পদেই  আগামী ৯আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে  বলে প্রধান নির্বাচন কমিশনার দিলাওয়ার হোসেন শাহ, সহকারী নির্বাচন কমিশার সাফায়েত হোসেন সজিব ও আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 আগামী ৯আগস্ট মোট ১০১জন ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024