রংপুরের পীরগাছায় ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের কর্মরত কর্মকর্তাদের নিয়ে বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড বেবি ভিলায় যোনাল কার্যালয়ে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

পীরগাছা জোনাল ইনচার্জ মাওলানা মো. আব্দুল হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন এমএ সাত্তার। বিশেষ আলোচক ছিলেন কোম্পানির সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাফিজার রহমান, ডিভিশনাল ইনচার্জ রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলার যোনাল ইনচার্জ জাবেদ আলী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জসিদুল হক, আব্দুল খালেক, মানিক মিয়া সহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ। 

বক্তারা বলেন, বীমা করলে অর্থনৈতিক সুরক্ষা পাওয়া যায়। বীমা একটি চুক্তি, যেখানে আপনি (বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান) একটি নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ করেন, আর বীমা কোম্পানি কোনো নির্দিষ্ট ক্ষতি বা দুর্ঘটনার ক্ষেত্রে অর্থ প্রদান করে।  বিপদের সময় বীমা কোম্পানি পাশে থাকে। বীমা কোম্পানি দেউলিয়া হয়েছে-এমন কোন নজির নেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024