|
Date: 2025-07-31 18:56:12 |
বগুড়ার সারিয়াকান্দি পৌর মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট। এ ঘটনায় এক কসমেটিক দোকানীর আনুমানিক গুদামে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রকি কসমেটিকস এর পৌর মার্কেটের গুদাম থেকে ধোঁয়া বের হতে থাকলে স্থানীয় ফায়ার সার্ভিস কে খবর দেন ব্যবসায়ীরা। এরপর ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত উদঘাটন করেছে ফায়ার সার্ভিস।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাস্টার সুজন মিয়া জানান, বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। পরিস্থিতি আশঙ্কামুক্ত, আমরা আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছি।
© Deshchitro 2024