|
Date: 2025-07-29 22:50:37 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে ওয়াইপিএজি ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন পিএফজির পিস অ্যাম্বাসেডর প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হুদা মিনা ও ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান। প্রশিক্ষণে ঈশ্বরগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ২০ জন সদস্য অংশগ্রহণ করে। ‘ সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানে ঈশ্বরগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
© Deshchitro 2024