রংপুরের পীরগাছায় পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ও একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রংপুর অঞ্চলের উপপরিচালক রোকসানা বেগম।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত ও পীরগাছা জেএন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক একরামুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
উল্লেখ্য, উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা গত ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পাশ করা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024