|
Date: 2025-07-26 19:46:35 |
সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত 'জুলাই শহীদ পরিবারের' সদস্যসহ সাধারণ নাগরিকরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। শপথ অনুষ্ঠান শেষে ‘জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী অধিকার, সচেতনতা এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে আলোচনায় জুলাই যোদ্ধা লিপি বেগম প্রধান উপদেষ্টা বরাবর এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।
© Deshchitro 2024