রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কমিটির নাম ঘোষণা করা হয়। এতে আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবু সুফিয়ান সুজন। তিনি এর আগে এই ইউনিয়নের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নায়েবে আমির নির্বাচিত হন রওশন আলী। তিনি এর আগে এই ইউনিয়নের প্রশিক্ষণ সম্পাদক ছিলেন। সেক্রেটারী নির্বাচিত হয়েছেন হাফেজ ইদ্রিস আলী। তিনি এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুল জব্বারকে উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল ও সেক্রেটারী মোস্তাফিজার রহমান, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি আনোয়ারুল ইসলাম সহ আরও অনেকে। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024