|
Date: 2025-07-26 14:30:23 |
রাজবাড়ীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার
রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৫ জুলাই ) সন্ধ্যা ৭ টার সময় জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পারনারায়নপুর এলাকার মৃত মোঃ গফুর বিশ্বাসের ছেলে মোঃ পান্নু বিশ্বাস (৫৬)।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে কালুখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন,
“মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আমাদের ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
© Deshchitro 2024