|
Date: 2025-07-24 18:24:20 |
রাজারহাটে মাংস বিক্রেতাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, রাজারহাট সম্মেলন কক্ষে উপজেলা প্রাণী সম্পদ কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার সকল হাট বাজারের মাংস বিক্রেতারা অংশ গ্রহণ করেন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত সহ অনেকে।#
© Deshchitro 2024