গাজীপুরের উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) নড়াইল সদর উপজেলার  দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এই শোকাবহ মুহূর্তে নিহতদের আত্মার শান্তি কামনায় কলেজের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান এর আহবানে দোয়া পরিচালনা করেন অত্র কলেজে জেষ্ঠ্য প্রভাষক মোহা: আবুল হুসাইন।

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তি হতাহত হয়েছেন, যা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নামিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাতেই কলেজ এই দোয়া মাহফিলের আয়োজন করে।

মোনাজাতে  নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন, এবং তারা অত্যন্ত গাম্ভীর্যের সাথে এই শোক ও প্রার্থনায় অংশ নেন।

 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের  দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয়-ভবনের ওপর আকস্মিকভাবে দুর্ঘটনাকবলিত একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে।এ ঘটনায় যারা আহত হয়ে অসুস্থ হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024