দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে নগরীর নিরালা কাঁচাবাজারের পাশে তাকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে ভাড়া‌ থাকতেন। মশার কয়েলসহ বিভিন্ন পণ্যের ডিলার ছিলেন তিনি।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, নিহত ব্যক্তির পিঠের দু’টি স্থানে এবং পেটে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। আশপাশের সিসি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024