প্রতিমা

জুবায়ের রনি 

আজকের সকালটা নরম, প্রশান্ত,

আকাশ বলে - "প্রতিমা, তুমি দুর্লভ এক জ্যোস্না-কান্ত।"

পাখিরা গায় যেন মধুর তানে,

তোমার হাসি ছড়ায় আলো অপার সম্মোহনে।


চোখে তোমার এক গল্প লুকানো,

যা বলা যায় না- শুধু হৃদয়ে টানা।

তোমার কথায় শান্তির ছোঁয়া,

তুমি যেন কারো চুপচাপ দোয়া।


আজ তোমার দিনে রঙ ছড়াক আকাশ,

স্বপ্নগুলো হোক সত্যি- করুক বিশ্বাস।

তুমি যেই পথে চলো নির্ভয়ে,

সে পথ ভরে উঠুক আলোয়, ফুলের আবয়ে।


প্রতিমা, তোমার হাসি সত্যিই দুর্লভ,

তোমায় দেখে জগত হয় আরো অনেক সবল ও গর্ব। তোমার মাঝে আছে মায়ার পরশ,

যা ছুঁয়ে যায় মন - করে স্নিগ্ধ ও নিরবধি বরষ।


শুভ জন্মদিন,

প্রতিমা তুমি হিরার মতো ঝলমলে এক দীপা।

তোমার জীবন হোক আলোয় ভরা,

ভালোবাসা, সুখ আর প্রেরণায় ঘেরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024