|
Date: 2025-07-21 12:54:59 |
মারা গেলেন পলাশের সাবেক ছাত্রনেতা নাসিম - দাফন সম্পন্ন
পলাশ উপজেলা প্রতিনিধি : মিনার হোসেন খান
নরসিংদীর পলাশ উপজেলার সাবেক ছাত্রনেতা মো: মনোয়ারুল ইসলাম নাসিম (৫৮) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
নিহত মনোয়ারুল ইসলাম নাসিম ঘোড়াশালের উত্তর চরপাড়ার প্রয়াত ডাক্তার মো: নজরুল ইসলামের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিত নানা জটিলতাতায় ভুগছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শনিবার দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মনোয়ারুল ইসলাম নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পলাশ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জানা যায়, মনোয়ারুল ইসলাম নাসিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। কালীগঞ্জ উপজেলার জামালপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
আওয়ামীলীগের শাসনামলে তিনি নিজ দলের নেতা কর্মীদের অন্যায় অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদমুখর ছিলেন। এসব কারণে সবার প্রিয় হয়ে উঠেছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। ২০১৫ সাল থেকে রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি নিজ দলের অন্যায় অত্যাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।
২১ জুলাই রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে জানাজায় দলমত নির্বিশেষে পলাশ, কালীগঞ্জ ও নরসিংদীর রাজনৈতিক নেতা কর্মী সহ এলাকার সর্বস্তরের হাজারো জনগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024