দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় 
৮ নং শঙ্করপুর ইউনিয়নে বিভিন্ন প্রজাতির
               ৭হাজার গাছ রোপণ
—————————————————-
চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধি:
—————————————
জুলাই-আগস্ট গণঅভ্যুথানে শহীদদের স্মরণে ,”এক শহীদ,এক বৃক্ষ”এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলায় ৮লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮নং শঙ্করপুর ইউনিয়নের প্রতিটি  ওয়ার্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ,বনজসহ বিভিন্ন প্রজাতির ৭হাজার গাছ রোপন করা হয়।
শনিবার(১৯ জুলাই)সকাল ১০টায় ৮নং শঙ্করপুর ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ৮নং শঙ্করপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুলতান মাহমুদ,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক,১নং ওয়ার্ডের মেম্বার সুলতান আলম,৪নং ওয়ার্ডের মেম্বার পঙ্কজ বসাক,২নংওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম ,হিসাব সহকারী সাকোয়াত হোসেন,গ্রাম পুলিশ বাবলু ,মুর্শিদুল ইসলাম ,মোস্তাক আহমেদ,ওমর আলী প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024