|
Date: 2025-07-16 22:14:55 |
দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে ১৬ জুলাই, বুধবার, জুলাই শহীদ দিবস" উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে "জুলাই শহীদ দিবস" যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিষয়ে প্রদর্শক মো: ইবাদৎ হোসেন এবং সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বপন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মো আবুল হুসাইন এবং পবিত্র গীতার পাঠ করেন বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক অমাল কৃষ্ণ বাওয়ালি
আলোচনায় বক্তারা শহীদ আবু সাঈদসহ জুলাই ও আগস্ট মাসে স্বৈরশাসকের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এই শহীদরা আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন,ইসলামী শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোহা: আবুল হুসাইন
তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
© Deshchitro 2024