জাতীয় জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। 

১৬ জুলাই (বুধবার) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের  সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কোরআনখানি ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহনেয়াজ রিটন, বৈশাখী টিভির ব্যুরোচীফ গোলাম মওলা মুরাদ, ইসলামী টেলিভিমনের সাবেক ব্যুরোচীফ শহীদুল ইসলাম নিউজগার্ডেনের সম্পাদক কামরুল হুদা, দৈনিক দিনকালের ব্যুরোচীফ হাসান মুকুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আলী, দৈনিক কর্ণফুলীর সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ আলী পাশা, কর্ণফুলী সাংবাদিক মোহাম্মদ তোহা, বিজনেস বাংলাদেশের ব্যুরোচীফ জাহাঙ্গীর আলম, এটিএন বাংলার ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম, ফারুক আবদুল্লাহ, বজল আহমদ, দৈনিক আজকের বাংলা চট্টগ্রাম ব্যুরো চীফ ইসমাইল ইমন, মো: তানভীর, কামাল পারভেজ, সাইফি আনোয়ার, তুষার মুজিব, তৌহিদুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে কোরআনখানি ও দোয়া মাহফিল পরবর্তী মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক এতিমখানার হাফেজ মোহাম্মদ সেলিম।  মুনাজাতে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত সহ দেশের বিভিন্ন স্থানে নিহত শহীদ, আহত সহ শহীদ,আহত সাংবাদিকদের জন্যও দোয়া করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024