সাতক্ষীরায় বৃক্ষ মেলা ২০২৫ উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, নার্সারি সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, কোষাধ্যক্ষ এম এ হান্নান খানসহ পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা।


জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত অংশগ্রহণে এই আয়োজন সফল করতে হবে।”


সভায় বক্তারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই বন ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করেন।

সভা শেষে সিদ্ধান্ত হয়, আগামী ২০ আগস্ট শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হবে। মেলাকে সফল করতে বিস্তারিত কর্মসূচি ও দায়িত্ব বণ্টনের দিকনির্দেশনা দেওয়া হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024