|
Date: 2025-07-12 23:35:54 |
বগুড়ার সারিয়াকান্দিতে নৌ বন্দর স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন থেক একটা প্রস্তাব পাঠানো হয়েছে। তার প্রেক্ষিতে নৌ বন্দর স্থাপনের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা (জি)।
তিনি আরও বলেন, সারিয়াকান্দি উপজেলার দুটি অংশ যমুনার দুই পাশে আছে। এটি একটি বিরাট সমস্যা। এখানে নৌ বন্দর করলে দেখতে হবে এখানে রিমোট কানেকশন কি রকম? প্রাথমিকভাবে নৌ বন্দর করলে এখানে নৌ রুট কিভাবে সংযোগ করা যায় সেটি দেখতে হবে।
শনিবার বিকেলে সারিয়াকান্দি কালিতলা ঘাট পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সাদেক মোহাম্মদ আজিজ লাবলু প্রমুখ।
© Deshchitro 2024