জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (তারিখ দিন) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।


নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শরিফুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শের আলী। সিনিয়র সহ-সভাপতি পদে মো. আনারুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম রসুল (কাজল) ও মো. আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন (তপু) এবং খন্দকার মোস্তফা বিন হায়দার (সানি) নির্বাচিত হয়েছেন।


এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন আলহাজ্ব আব্দুর রব, দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান (চান্দু), প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন (তালা) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান (বাবু), ডালিম হাওলাদার, রাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, সিজিএম আসিফ রানা, মাসুদ রানা (সবুজ) ও কাজী রামিউল করিম (রুমান)।


নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত স্বার্থরক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024