|
Date: 2025-07-07 12:08:42 |
অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে। এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০৭ জুলাই) সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও এক আলোচনা সভায় অংশগ্রহণ করতেই অঅজ সকাল ৯টায় সিলেটে পৌঁছান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে, তা সবাইকে বাস্তবায়নে কাজ করতে হবে।
এ সময় মির্জা ফখরুল দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেন।
© Deshchitro 2024