|
Date: 2025-07-07 01:09:32 |
মানবতার দেশ গঠনের পাশাপাশি ২০২৪ সালের অভ্যুত্থানে ছাত্র হত্যার পাশাপাশি পুলিশ হত্যার বিচার চেয়েছেন বিশ্ব সুন্নী আন্দোলন। রবিবার (৬ জুলাই) মিরসরাইয়ে শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিচার চেয়েছেন দলটির নেতৃবৃন্দ। বিকাল ৪ টায় বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের মিরসরাই উপজেলা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক শরিফুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা শেখ নঈমুদ্দীন।
এসময় কেন্দ্রীয় নেতা শেখ নাঈমুদ্দিন বলেন, দেশে যে বিশৃঙ্খলা, মব সৃষ্টি, খুন, ধর্ষণ হচ্ছে তারজন্য ছাত্রজনতা জীবন দেয়নি। আমরা মানবতার দেশ গড়তে চাই। তারজন্য আল্লামা ইমাম হায়াতের প্লাটফর্ম ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে।
এসময় অন্যান্য নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলটির আপেল প্রতীকে ভোট দেয়ারও আহবান জানান।
© Deshchitro 2024