|
Date: 2025-07-06 23:49:11 |
নরসিংদীর পলাশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এ-র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ জুলাই ২০২৫ রোজ রবিবার বিকেল ৫ ঘটিকায় পলাশ কাঁঠালিয়া পাড়ার নিজামুদ্দিন ঘাটে অবস্থিত শীতলক্ষা রিভারভিউ পার্কের মনোরম পরিবেশে উৎসর্গ ফাউন্ডেশন এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৫ সালের ২১ শে বইমেলার বিশেষ পুরস্কারপ্রাপ্ত কবি জাকির মুরাদ।
উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মিনার হোসেন খান সংগঠনের কার্যক্রম,রক্তের গ্রুপ নির্নয়, রক্ত দান ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার সভাপতি এম আর হাসান বিন জলিল, পলাশ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব মেহেদী হাসান।তাছাড়া নরসিংদী জেলা শাখার সহ সভাপতি মাহবুব সিকদার, যুগ্ম সম্পাদক সম্পাদক জুয়েল ভূইয়া এবং পলাশ শাখার সদস্য তাহনিমা আক্তার বক্তব্য রাখেন।
এ সময় পলাশ উপজেলা শাখার সদস্য শেখ সাগর, সিয়াম মিয়া, তামান্না আক্তার এবং পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক রাসেল উপস্থিত ছিলেন। সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা শেষে শীতলক্ষা রিভারভিউ পার্কের মনোরম পরিবেশ উপভোগ করেন এবং নৌকা ভ্রমণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
© Deshchitro 2024