দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বামীর মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ,ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে স্ত্রী।
শনিবার(৫জুলাই)সকাল সাড়ে নয়টায় ১০মাইল থেকে ঠাকুরগাঁও গামী মহাসড়কে করিম সাহেবের মিল এবং পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হালিমা খাতুন (৫৫) মোঃ আফসার আলীর (৭৮) স্ত্রী।স্বামীর সাথে অসুস্থ দেবরকে দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে কিডনি রোগে আক্রান্ত আফসার আলীর ভাইকে দেখতে তাদের বাড়ি যায় ।রুগী দেখে নিজ বাড়ি ফেরার পথে স্বামীর মটর সাইকেল থেকে পরে বিপরীত গামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই হালিমা খাতুনের মৃত্যু হয় এবং স্বামী আহত হয় ।কাহারোল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ,যান চলাচল স্বাভাবিক করে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে ।