চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন ও সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদারের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া সাধারণ সম্পাদক শিফন খন্দকার সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম চৌধুরী সহ-সভাপতি আমান উল্লাহ মুন্না সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মাসুম। উল্লেখ্য : গত ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024