লালপুরে উদ্যোমি তরুণ সংঘ আয়োজিত ফ্রিজ কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন লালপুর, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘উদ্যোমি তরুণ সংঘ’ এর আয়োজনে জমকালো আয়োজনে শুরু হলো ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (০২ জুলাই) বিকেলে লালপুর উপজেলার স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও লালপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজকর্মী রাকিবুল ইসলাম, রুবেল আহমদ, সাকিব আহমেদ, জিয়ারুল ইসলাম ও হাসানুজ্জামান মানিক। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক দর্শক, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়ামোদীরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টটি মাসব্যাপী চলবে এবং অংশগ্রহণকারী দলগুলোকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024