হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার চরাঞ্চলে ফ্রেন্ডশিপের বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা জুলাই) দুপুরে চিলমারী উপজেলার, চিলমারী ইউনিয়নের চর বৈলমনদিয়ার খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপের সুশাসন প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষণয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ, কে, এম জাকির হোসেন ও সহকারী প্রকল্প ব্যবস্থাপক (থিয়েটার) আবু রায়হানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। পরে ৩জনকে সন্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানান।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024