যশোরের অভয়নগর থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ জুন ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে অভয়নগরের সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার সদর থানাধীন রেলওয়ে ঘাট কলোনির গফুর গাজীর ছেলে মমিন গাজী (৫২) এবং একই থানার গ্রীনল্যান্ড আবাসন সি ব্লকের মৃত আঃ মান্নান খানের ছেলে মুন্না খান ওরফে নূর ইসলাম (৪৩)।অভয়নগর থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃতদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত মমিন গাজীর নামে বিভিন্ন থানায় একাধিক মাদকসহ মোট পাঁচটি মামলা এবং মুন্না খানের নামে দুটি মামলা রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যার মামলা (নং- ১৫) আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024