ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব স্কাউটিংয়ে অসাধারণ কৃতিত্বের জন্য অর্জন করেছে কাব স্কাউটের সর্বোচ্চ স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড

জাতীয় পর্যায়ের বিভিন্ন স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ  দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এই পদকের জন্য মনোনীত হয় আদিব। সে উপজেলাজেলাআঞ্চলিক  জাতীয় পর্যায়ের বিভিন্ন ধাপে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

সোমবার (২৩ জুনঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘শাপলা কাব অ্যাওয়ার্ড ’-এর বিজয়ী আদিব সহ অন্যান্য দের হাতে পদক তুলে দেন।

বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের ৫০০-এর বেশি স্থানে একযোগে স্কাউট কার্যক্রম শুরু হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়।

তাহমিন ইসলাম আদিব বলেন,“আমি  পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। এটি স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক এবং আমার আত্মবিশ্বাস  মানবিক চেতনাকে আরও উজ্জীবিত করেছে। স্কাউটিং আমাদের শুধু শিক্ষা দেয় নাএটি দেশপ্রেমসমাজসেবা  মানবিক সহানুভূতি গঠনে সাহায্য করে।  অর্জনের পেছনে আমার কাব লিডার রাজিব স্যারস্কুলের শিক্ষক  আমার বাবা-মায়ের অবদান অনস্বীকার্য।

তিনি আরও জানানসূর্য গ্রুপের আওতায় তিনি পরিবেশ সংরক্ষণজনস্বাস্থ্যসমাজসেবাখেলাধুলাপ্রাথমিক চিকিৎসাকৃষি  পশুপালনচিত্রকলাদড়ির কাজকম্পিউটার  রান্নাসহ ৪০টির বেশি কার্যক্রমে সরাসরি অংশ নেন।আদিব এর আগেও ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ কাব স্কাউট এ দেশ সেরার  গৌরব অর্জন করে 

আদিবের মা ইসরাত জাহান বলেন,“স্কাউটিং একটি মুক্তাঙ্গনের শিক্ষা যা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। এটি শিশুদের নৈতিকতা  জীবনের সঠিক পথ চিনতে শেখায়।গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার  স্কাউট শিক্ষক রাজীব আহমেদ জানান,“আমার প্রশিক্ষণের ছাত্র আদিব জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ পাওয়ায় আমরা গর্বিত। আশা করিসে ভবিষ্যতেও দেশ  সমাজের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

স্কাউটিংয়ের জনক লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৯৯ সালে যাত্রা শুরু করেন। একজন কাব স্কাউটকে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ পেতে হলে দীর্ঘ প্রশিক্ষণব্যাজ অর্জনকাব কার্নিভালক্যাম্পিং  বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়।  ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে তাহমিন ইসলাম আদিব  বছর এই সম্মান অর্জন করেছে।

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024