|
Date: 2025-06-24 22:20:59 |
জামালপুরের ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
আগামী অর্থ বছরের জন্য ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকা বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১৬৪ টাকা। এতে সমাপনি স্থিতি রাখা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ০৯ হাজার ৩৬৪ টাকা।
বাজেটসংক্রান্ত তথ্যাদি তুলে ধরে বক্তব্য দেন পৌরসভার প্রশাসক মো. তৌহিদুর রহমান।
এ ছাড়া বাজেট অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এ এম আবু তাহের, এলজিইডির উপজেল প্রকৌশলী কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা কামরুজ্জামান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান রফিকুল, পৌর নিবার্হী কর্মকর্তা আবু সাইদ, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী এবং ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান।
এ ছাড়া উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024