|
Date: 2025-06-23 17:59:23 |
প্রকৃতির অপরূপ শোভা। মাঠের মাঝে সারি সারি খেজুর গাছ। দূরে দু-একটা গরু চরে বেড়াচ্ছে। সামনে ছাগলের দল ঘাস খাচ্ছে। পাশে দাঁড়িয়ে এক তরুণ — রিদয়।
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের সত্তার মোল্লার ছেলে হৃদয়। অভাবের সংসারে স্কুলের বইয়ের পাতায় ডুবে যাওয়ার সুযোগ হয়নি তার। তবে জীবন শেখার পাঠশালায় সে সেরা ছাত্র।
হৃদয় তার ছাগলদের নিয়ে মাঠে রূপ ঘাস খাওয়াই, ছাগলগুলোও তার কথা শুনে থামে, চলে। এক অপূর্ব দৃশ্য।
চলো রে... ওই দিকে চলো... দাঁড়াও... দাঁড়াও…ছাগলগুলোও তার কথামতো দাঁড়িয়ে পড়ে।আজ তার সংসারের চাকা ঘুরছে এই ১৫টি ছাগল নিয়েই। প্রতিবছর বিক্রি করে বেশ উপার্জন হয়।
এলাকাবাসী বলেন-হৃদয় ভালো ছেলে। তার ছাগল কারও জমির ফসল নষ্ট করে না। এই ছাগলগুলো যেন আর্মি প্রশিক্ষণ প্রাপ্ত।
মাঝে মাঝে রোগে আক্রান্ত হয়ে কয়েকটা ছাগল মারা গেলেও মন ভেঙে পড়েনি হৃদয়। গ্রামের মানুষের মুখে মুখে তার প্রশংসা।সূর্য ডোবার আগে হৃদয় ছাগলগুলো নিয়ে ঘরে ফিরে।
আল্লাহ যা রাখছে, তাতেই খুশি। সংসার চালাবো, আরও ছাগল বাড়াবো। হৃদয়ের মতো তরুণেরা প্রমাণ করে দেয় — স্বপ্ন দেখার জন্য বইয়ের পাতাই সব নয়, সাহস আর পরিশ্রমই আসল শিক্ষা।
© Deshchitro 2024