ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রেল লাইনের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পৌরসভা অফিসের সামনে দত্তপাড়া এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে ইউসুফ আলীর (৬৫) লাশ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর ধারণা ট্রেণের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। রেল লাইনের পাশে পড়ে থাকা ইউসুফ আলীর দাঁত ভাঙ্গা ও মুখ রক্তাক্ত ছিল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, আত্মীয় স্বজনের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। রেললাইনের পাশে হওয়ায় এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হবে।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024