|
Date: 2025-06-22 21:58:19 |
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউপি'তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত সাংগঠনিক বায়তুলমাল পক্ষের প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে।
২২ই জুন (রবিবার) বিকেল ৭ ঘটিকার সময় পূর্ব বীরগাঁও ইউপি'র স্থানীয় একটি বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক বায়তুলমাল পক্ষ উপলক্ষে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার পূর্ব বীরগাঁও ইউপি সভাপতি জুসেফ আহমদ (মাছুম)'র সভাপতিত্বে ও সেক্রেটারি সোহেল আহমদ (শিশু)'র সঞ্চালনায় প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমীর হাফিজ আবু খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার দিলোওয়ার হোসাইন।
উপস্থিত বৈঠকে ৬ ও ৭ নং ওয়ার্ডের সাংগঠনিক কমিটি গঠন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখা।
উপস্থিত ছিলেন ছদরুল আলম,এরশাদ আলী,টিপু সুলতান,ফারিকুল ইসলাম,আজিম উদ্দিন,আলেখ উদ্দিন, মুস্তাকিম মির্জা, আবিদুর রহমান, আবু তাহের সহ উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিয়েট বৃন্দ।
© Deshchitro 2024