|
Date: 2025-06-22 13:39:39 |
চট্টগ্রামের প্রায় ৬৫টা বাইকিং গ্রুপ নিয়ে "Chattagram Biking Community".
গঠিত হয়েছে । এই কমিউনিটি পরিচালনার জন্য সিরাজ মনিকে প্রদান করে, সবার উপস্থিতিতে ভোটের মাধ্যমে দশজনের একটি কমিটি গঠন করা হয়। তারা হলেন মো: জাহেদুল ইসলাম, ফয়সাল হোসেন মানিক, রেজাউল করিম, মাহি সরকার, ফরহাদুল ইসলাম রুপম, তানভীর হাসান বিপ্লব, মো: ওয়ালিদ, শাহরিয়ার আহমেদ, গিয়াস উদ্দিন ও আশিক মাহমুদ।
এ সময় কবি ও শিশুসাহিত্যিক, সম্পাদক তানভীর হাসান বিপ্লব বলেন চট্টগ্রামের সকল বাইকার ভাইদের কথা চিন্তা করে "চট্টগ্রাম বাইকিং কমিউনিটি" নামে এই সংগঠন গঠন করা হয় , এতে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন - এই কমিটির হাত ধরে চট্টগ্রামের বাইকিং গ্রুপগুলো, পুরো বাংলাদেশে একটি রোলমডেল, শক্তিশালী ও একটি সুন্দর সংগঠন হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশের অন্যান্য বাইকিং গ্রুপ গুলোর কাছে আন্তরিকতার দিক থেকেও চট্টগ্রামের বাইকার গ্রুপগুলো এগিয়ে থাকবে সব সময়। তিনি আরো বলেন চট্টগ্রামের সকল বাইকিং গ্রুপগুলো একসাথে এক ছাদের নিচে রাখতে আমাদের এই আয়োজন।
© Deshchitro 2024