|
Date: 2025-06-19 18:43:44 |
:
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: মোঃ মুন্জুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মমিনুজ্জান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রন্জু, লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খাজা ইলিয়াস হোসেন শামীম, গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল আলম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর এর লালপুর প্রতিনিধি সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজ্জাম্মেল হক, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, ফটো সাংবাদিক বাবর আলী প্রমূখ।
© Deshchitro 2024