|
Date: 2025-06-01 19:23:44 |
কুড়িগ্রাম জেলার উলিপুরে ট্রেনে কাটা পরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান মজনু(৬৫) তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। তিনি উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের মাদারটারি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিলের বড় ছেলে। তিনি সকালের দিকে উলিপুর আসেন। আজ বেলা ১টার দিকে উলিপুর সদরের মদিনাতুল উলুম মাদ্রাসার নিকট চিলমারী থেকে পার্বতীপুর গামী রমনা লোকাল ট্রেনে কাটা পরেন। এ সময় তার দেহ চার টুকরো হয়ে যায়।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, আমি ঘটনাস্হলে গিয়েছিলাম। এলাকার লোকজন জানান, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। যেহেতু বিষয়টি রেলওয়ে বিভাগের। তাই রেলওয়ে বিভাগকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি দেখবেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। #
© Deshchitro 2024