তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) কর্তৃক পরিচালিত বিভিন্ন ক্লাবে ২০২৫-২৬ইং সেশনের জন্য সদস্য সংগ্রহ চলছে। টাকসু’র অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

যে সকল ক্লাব গুলোতে সদস্য সংগ্রহ চলছে তাদের মধ্যে রয়েছে- মিল্লাত সাংবাদিক ফোরাম, মিল্লাত আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব, মিল্লাত ডিবেটিং ক্লাব ও মিল্লাত সাহিত্য ফোরাম।

প্রতিটি ক্লাব তাদের নিজ নিজ অফিসিয়াল ফেসবুক পেজে গুগুল ফর্মের মাধ্যমে অনলাইনে সদস্য সংগ্রহ করছে। সদস্য সংগ্রহ শেষে দ্রুত-ই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

ক্লাবগুলোতে সদস্য হতে হলে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থী হতে হবে বলে শর্ত আরোপ করা হয়েছে। তাছাড়াও প্রতিটি ক্লাব ই কিছু নির্দিষ্ট জানতে চেয়েছে আগ্রহীদের কাছ থেকে।


উল্লেখ্য,তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর অধিনে ২৭টির মতো ক্লাব রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024