|
Date: 2025-02-18 12:21:53 |
মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের তত্বাবধানে ২ বছর আইনী লড়াইয়ের পর সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাইয়ের প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ইতিপূর্বে প্রথম পর্যায়ে ২০২৪ সালের ৭ জুলাই মিরসরাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৬৫ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে রবিবার ৪৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। নিহত কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা-মাতার হাতে চেকগুলো তুলে দেওয়া হয়। এপর্যন্ত কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ১ কোটি ১৪ লাখ টাকার সহায়তা প্রদান করেন। দ্বিতীয় পর্যায়ে কামাল উদ্দিনের পরিবারের হাতে ৪৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি নুরুল আলম ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
© Deshchitro 2024