|
Date: 2022-11-16 08:04:29 |
নাটোরের লালপুরে বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের আপত্তিকর অবস্থায় মেলামেশার প্রতিবাদ করায় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫), তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গকে (২০) মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা উক্ত ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
© Deshchitro 2024