হেমন্ত যে যায় রে চলে,

কুয়াশায় ডাকে।

গ্রামে গঞ্জে  শীত আসে,

উত্তরের হাকে।

কুয়াশায় চাদোরে যে,

সূর্য যায় ঢেকে।

কন কন ঠান্ডার যে,

শরিল যে কাঁপে।

ভাবা পিঠা গরম গরম,

ভিষণ মজা লাগে।

নদী পাড়ে খেজুর গাছে,

রসে হাড়ি ঝুলে।

রস খেতে ভারি মজা,

 পিঠাও মজা  লাগে।

ঘাস পাতায় শীশিবিন্দু,

মুক্তা যেনো ঝরে।

কুয়াশায় আস্তরণে,

ধূলোহীন পথে।

পরিবেশটা মনোরম,

দূষণ মুক্ত থাকে।

শীতে যেনো প্রকৃতি যে,

শান্ত রুপে ফিরে।

ছিন্নমূল  মানুষ গুলো,

 কষ্টে কাটে দিন।

শিশু বৃদ্ধ ফুটপাতের,

অসহায়  শীতে।

ইবাদতের অনেক সুযোগ,

শীত বস্ত্র  দানে।

বিশ্ব ব্যাপী শরণার্থী,

সীমাহীন কষ্টে।

মানবতার  চাদোরে যে,

দাড়াতে হবে পাশে।

শান্তি আছে ত্যাগে মাঝে,

গুরু জনে বলে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024