কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ




সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক। সোমবার (৪ আগস্ট) ভোরে সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।


আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, সীমান্তে আলমগীরের একটি মৎস্যঘের রয়েছে। প্রতিদিনের মতো সোমবার ভোরেও ঘেরে খাবার দিতে যান তিনি। এ সময় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গুলির কিছু অংশ আলমগীর হোসেনের ঘাড়, চোখ ও মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আহত আলমগীরের শরীরের ডান পাশে ছররা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্প কমান্ডার জহির উদ্দীন জানান, আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি।


ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।


Tag
আরও খবর