কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

রেমিট্যান্স যোদ্ধা ২০২৫” সাতক্ষীরায় উদযাপন: সম্মাননা পেলেন ৪ প্রবাসী


‘প্রবাসীর অধিকার—আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ—আমাদের সবার’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রথমবারের মতো উদযাপিত হলো “রেমিট্যান্স যোদ্ধা ২০২৫”।


জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার যৌথ আয়োজনে শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী।


এই আয়োজনে সাতক্ষীরা জেলার চারজন সফল ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী কর্মীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

তাঁরা হলেন:

রত্না খাতুন, মালয়েশিয়া প্রবাসী — প্রেরণ করেছেন ১ কোটি ৩৮ লক্ষ ৯০ হাজার ৪৮ টাকা।

লাবনি মো. কামরুজ্জামান, মালয়েশিয়া — ১ কোটি ১৭ লক্ষ ৬৪ হাজার ৯৭৭ টাকা।

হুমায়ুন কবির, মালয়েশিয়া — ১৬ লক্ষ ৫১ হাজার ৫৪৯ টাকা।

সুমাইয়া সিদ্দিক, নরওয়ে — ১১ লক্ষ ৬৬ হাজার ০৬৮ টাকা।


এছাড়া, সাতক্ষীরা জেলা থেকে সর্বাধিক সংখ্যক কর্মী বিদেশে প্রেরণকারী এজেন্সি হিসেবে আল নূর ইন্টারন্যাশনাল (RL-0689)-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিক-কেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখছে। এই সম্মাননা শুধু ব্যক্তির নয়, এটি প্রতিটি প্রবাসী যোদ্ধার প্রতি কৃতজ্ঞতা।


অতিথিরা আরও জানান, ভবিষ্যতে এই আয়োজন আরও বিস্তৃত পরিসরে উদযাপন করা হবে, যাতে প্রবাসীদের ভূমিকা যথাযথভাবে মূল্যায়িত হয় এবং নতুন প্রজন্ম উৎসাহ পায় বিদেশে গিয়ে দক্ষতার সঙ্গে দেশের সেবা করতে।

Tag
আরও খবর