কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(২৯ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালার আয়োজন করা হয়।

রুপান্তরের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক গুলি তুলে ধরেন। তিনি সকলকে পলিথিন বর্জনের আহব্বান জানান।

রুপান্তর শ্যামনগরের কর্মকর্তা তসলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। বক্তব্য রাখেন রুপান্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে রুপান্তরের পক্ষ থেকে ৩৫ জন ব্যবসায়ীকে ১ শত পিচ করে মোট ৩ হাজার ৫০০ পিচ চটের ব্যাগ বিতরণ করা হয়। ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

ছবি- শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা পরবর্তী ব্যাবসায়ীদের মাঝে চটের ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন ইউএনও রণী খাতুন।



Tag
আরও খবর