কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আশাশুনির বাইনবসত স্লুইস গেটের মুখে বাঁধ, দু'-দু'বার বীজ তলা নষ্ট


 আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৫ গ্রামের মানুষ একটি স্লুইস গেটের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতায় জিম্মি হয়ে পড়েছে। এলাকার প্রায় ২০০০ বিঘা জমির আমন ধানের বীজতলা দু'-দু'বার নষ্ট হয়ে গেছে। 
বাইনবসত স্লুইস গেট পুনরায় নির্মানের সময় নদীর পার্শে মাটির বাঁধ দিয়ে নদীর পানি রোধ করা হয়। গেট নির্মানের পর বাঁধ কাটা হলেও সস্পুর্ণ ভাবে কাটা না হওয়ায় গেটের পানি পুরোপুরি ভাবে বের হতে পারছেনা। এই স্লুইস গেট দিয়ে বাহাদুরপুর, কচুয়া, পুরোহিতপুর, দাঁদপুর, আগরদাড়ীসহ এলাকার অন্যান্য গ্রাম ও বিলের (মৌজা) পানি নিস্কাশন হয়ে থাকে। গেটের মুখের বাঁধ অপসারন না করার কারনে বিলগুলোর পানি নদীতে নামতে পারছেনা। ফলে এলাকার খাল, বিল, ধানের বীজ তলা, ঘরবাড়ি জলমগ্ন হয়ে গেছে। কৃষকরা বৃষ্টির শুরুতে প্রথমবার বীজতলা দিলেও পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দ্বিতীয় দফায় বীজতলায় বীজধান ফেলেন। কিন্তু না এবারও পানিতে তলিয়ে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে। এলাকার কৃষকদের মাথায় হাত উঠেগেছে। বাধ্য হয়ে এলাকার কৃষকরা বাঁধ কাটার জন্য শুক্রবার বাঁধের স্থানে গিয়েছিল। কিন্তু বাঁধ বড় হওয়ায় তাদের পক্ষে বাঁধ অপসারন সম্ভব হয়নি। বাঁধটি কাটার জন্য এস্কেভেটর ব্যবহারের দাবী জানিয়েছেন কৃষকরা। 
স্থানীয় গোপাল ঘোষ, রামপদ ঘোষ, দেবব্রত ঘোষ জানান, টানা বৃষ্টিপাতের পানি গেট দিয়ে সরতে না পারায় পরপর দুইবার আমাদের বীজতলা নষ্ট হয়ে গেছে। 
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সাথে কথা বললে তিনি পানি উন্নয়ন বোর্ডের এসও এর সাথে কথা বলতে বলেন এবং তিনিও নিজে এসওকে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান।
Tag
আরও খবর