কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরার ভোমরায় র‍্যাবের অভিযানে ৩৫৮ বোতল মাদকসহ দুই যুবক গ্রেপ্তার


সাতক্ষীরার ভোমরায় র‌্যাবের অভিযানে ৩৫৮ বোতল ফেন্সিডিল সদৃশ্য মাদকদ্রব্য উইন্সেরেক্সসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর একটি টিম।


গ্রেপ্তারকৃতরা হলেন—উক্ত এলাকার নাজিম সরদারের ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু এবং মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে মোঃ আব্দুল কাদের (২৫)।


র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কিছু ব্যক্তি হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ভোরবেলা অভিযান চালিয়ে কালু ও কাদেরকে ঘটনাস্থল থেকে আটক করেন।


পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি রকিব হোসেনের ইটের দেয়ালঘেরা একতলা বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৩৫৮ বোতল উইন্সেরেক্স উদ্ধার করা হয়। এই মাদকদ্রব্যটি ফেন্সিডিল সদৃশ্য এবং তা নেশা সৃষ্টিকারী হিসেবে ব্যবহৃত হয়।


গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর