কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

বুধহাটায় বাজারে প্রকাশ্যে দা-রড নিয়ে হামলার চেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন









আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে প্রকাশ্যে দা ও রড নিয়ে হামলার চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। অভিযুক্তদের শাস্তির দাবিতে ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন।


রবিবার সকালে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধহাটা গ্রামের মৃত মেহের আলী সরদারের ছেলে মোঃ আব্দুল হামিদ লিখিত বক্তব্য পাঠ করেন।


তিনি জানান, বাড়ির চলাচলের পথ নিয়ে প্রতিবেশী আব্দুল কাদের ও আব্দুস সালামের মধ্যে বিরোধ মীমাংসার জন্য গত ৩০ জুন একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে প্রাক্তন চেয়ারম্যান আবুল হাসেম, আব্দুল হান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে কাজল ও পলাশের মধ্যে তর্ক শুরু হলে আব্দুল হামিদ উভয়কে আলাদা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।


তিনি আরও জানান, ৬ জুলাই রাতে তিনি অন্যান্যদের সাথে বুধহাটা গাজী মার্কেট জামে মসজিদে নামাজ পড়তে গেলে সিঁড়ি ভাঙার সময় হঠাৎ তার নাম ধরে চিৎকার করতে করতে আব্দুর রহমানের ছেলে আরাফাত দৌড়ে এসে দা ও রড হাতে আক্রমণের চেষ্টা করে। তার সঙ্গে ছিল নজরুলের ছেলে সাগর, আঃ হাই, আঃ কাদের, আলার ছেলে মুহাসিন, হাফিজুলের ছেলে সজল ও এক লিটন নামের ব্যক্তি। তারা সবাই প্রকাশ্যে গালিগালাজ ও হত্যার হুমকি দিতে থাকে।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উপস্থিত ফারুক হোসেন লেলিন, কাজল, মো. নয়ন হোসেন, আলী মুরতাজা প্রমুখ উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা অস্ত্র দেখিয়ে বলে— "ফাঁকা পেলে পৃথিবী থেকে সরিয়ে দেবো"।


প্রকাশ্যে এ ধরনের সশস্ত্র হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। তিনি দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।




Tag
আরও খবর