কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

দেবহাটায় প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে যুবক গ্রেপ্তার




সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রেমের প্রলোভনে ফেলে এক কলেজছাত্রীকে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং গর্ভপাত ঘটানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলার ভিত্তিতে দেবহাটা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।


আটককৃত যুবকের নাম জুলফিকার মোড়ল জিসান (১৮), সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বহেরা গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে প্রায় আট মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জিসানের। এই সম্পর্কের সূত্র ধরেই বিভিন্ন সময়ে তাদের মধ্যে ব্যক্তিগত ছবি আদান-প্রদান হয়। একপর্যায়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ-পশ্চিম কোণের বাগান এলাকায় একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় তারা। এসময় জিসান গোপনে মোবাইল ফোনে তাদের শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ধারণ করে।


ভুক্তভোগী জানায়, গত ২৫ মার্চ ২০২৫ তারিখে বিয়ের কথা থাকলেও জিসান নানা অজুহাতে তা এড়িয়ে যায়। এদিকে, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানালে জিসান ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক গর্ভপাতের ওষুধ খাওয়ায়। এতে তার গর্ভপাত ঘটে।


এ ঘটনার পরও ২৯ জুন ২০২৫ তারিখে একই স্থানে আবারও জিসান তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং নতুন করে ভিডিও ধারণ করে। মেয়েটি তাকে বিয়ের কথা বললে সে স্পষ্ট জানিয়ে দেয়, সে বিয়ে করবে না। বরং কাউকে কিছু বললে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।


পরিস্থিতির চাপে পড়ে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানায় এবং তাদের পরামর্শে ৩ জুলাই দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলা নং-০৪, তারিখ- ০৩/০৭/২০২৫ইং।


দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জিসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী কলেজছাত্রীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর