সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামে অভিযান চালিয়ে দুইটি দেশীয় এয়ারগানসহ শেখ রেজাউল কবির (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক অভিযুক্ত লেয়াকত হোসেন (৫০) সুকৌশলে পালিয়ে যায়। আটক শেখ রেজাউল কবির মহৎপুর গ্রামের মৃত আলহাজ্ব আবুল শেখের ছেলে এবং পলাতক লেয়াকত হোসেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইছাম উদ্দিনের ছেলে।
অভিযান চলাকালে দুইটি দেশীয় এয়ারগান ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৮ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে