কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরায় পিকআপচাপায় মাদুর ব্যবসায়ীর মৃত্যু



সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এক মাদুর ব্যবসায়ী বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার দোহাকুলা মোড়ে হেলালের ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।


নিহত বৃদ্ধের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মোখলেসুর রহমান জানান, নিহত ব্যক্তি একটি যাত্রীবাহী ভ্যানে করে সাতক্ষীরা শহর থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দোহাকুলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানটি যাত্রীবাহী ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।


এসময় বৃদ্ধ ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং পিকআপটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালকও। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপটি স্থানীয় জনতা আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag
আরও খবর