কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

রাস্তায় রাস্তায় দুই শিশুর আকুতি—‘মা তুমি কোথায়?’


মাত্র ৬ ও ৫ বছর বয়সের দুই শিশু—আশুরা সুলতানা তোয়া ও আবরার ফুয়াদ। এই বয়সে যেখানে মায়ের কোলে খেলে বেড়ানোর কথা, সেখানে তারা পথে পথে ঘুরছে মায়ের খোঁজে। গত তিন মাস ধরে সাতক্ষীরা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে তারা বারবার শুধুই বলছে, “মা তুমি কোথায়? তোমার কাছে যাবো”।


শিশু দুটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের বাসিন্দা। তাদের বাবা সোহেল রানা গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কাজ করেন। পাশাপাশি মৎস্য চাষ করে সংসার চালানোর চেষ্টা করেন। কিন্তু সেই সংসার ভেঙে দিয়েছে আইভী নামের তাদের মা, যিনি একই গ্রামের বখাটে ও বিবাহিত রবিউল ইসলাম গাজীর প্রলোভনে পড়ে স্বামী-সন্তান ফেলে পালিয়ে গেছেন।


তোয়া ও ফুয়াদ এখন শুধুই মাকে ফিরে পেতে চায়। সাতক্ষীরা জজ আদালতের লিগ্যাল এইড সেলে ছুটে গিয়েছে তারা, যেখানে তাদের আহাজারি শুনে উপস্থিত অনেকেই চোখের পানি আটকাতে পারেননি। লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট মুনীর উদ্দিন জানান, বিষয়টি আদালতের নজরে আনলে আদালত একাধিকবার তোয়া-ফুয়াদের মাকে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি তা উপেক্ষা করেছেন।


সন্তানদের পাশাপাশি বাবা সোহেল রানা ভেঙে পড়েছেন। তিনি জানান, আইভী তার সংসার থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে গিয়েছেন এবং তা রবিউলের হাতে তুলে দিয়েছেন। রবিউল আত্মগোপনের জন্য আইভীর মোবাইল ফোনটিও নষ্ট করে দেয় বলে জানা গেছে।


ঘটনার দিন, রমজান মাসের ১৩ তারিখে আইভী তার বাবার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পুরন্তপুর গ্রামে গিয়ে সেখান থেকে রবিউলের সঙ্গে পালিয়ে যান। এরপর থেকেই ছিন্নভিন্ন হয়ে পড়ে সোহেল রানার পরিবার। ভাইবোন বলতে কেবল এক বোন আছেন, যিনি খুলনায় স্বামীর বাড়িতে থাকেন। ফলে দুই সন্তানকে একা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।


সবকিছুর পরও সোহেল রানা এখনো আশায় আছেন—একদিন তার স্ত্রী ফিরবেন। তিনি চান সন্তানদের মুখের দিকে তাকিয়ে আগের সংসারটা আবার গড়ে তুলতে। সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলাই এখন তার একমাত্র লক্ষ্য।


এদিকে তোয়া ও ফুয়াদ মায়ের খোঁজে শহরের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে আকুতি জানাচ্ছে—“আমাদের মা’কে ফিরিয়ে দিন।” আর এই নিষ্ঠুর বাস্তবতার মাঝেই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দুই অবুঝ শিশু মায়ের জন্য আজও পথে পথে ছুটে চলছে।


সাতক্ষীরা লিগ্যাল এইড সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রবিউলকে আদালতে হাজির হতে বলা হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


Tag
আরও খবর